﻿উপদেশক.
11.
বিভিন্ন রকমের কাজ করার চেষ্টা করো| কিছু সময় পরে তোমার ভাল কাজের ফল তুমি পেয়ে যাবে| 
তোমার যা আছে তা তুমি বিভিন্ন জায়গায় বিনিয়োগ কর| তুমি জান না পৃথিবীতে কত কিছু খারাপ ঘটতে পারে| 
কিছু জিনিস আছে যার সম্বন্ধে তুমি নিশ্চিত হতে পারো| যদি মেঘ জলকণায় পূর্ণ থাকে তা থেকে বৃষ্টি হবেই| উত্তরে বা দক্ষিণে কোন দিকেই হোক্, কোন গাছ যদি পড়ে যায় তা সেখানেই থাকবে| 
যদি কোন ব্যক্তি নিখুঁত আবহাওয়ার অপেক্ষায় বসে থাকে তবে সে কোন দিনই বীজ বপন করতে পারবে না| যদি কোন ব্যক্তি বৃষ্টিকে ভয় পায় তবে সে কখনই ফসল কাটতে পারবে না| 
তোমরা জানো না বাতাস কোথায় বয়| তোমরা জান না কিভাবে শিশুর মাতৃগর্ভে নিঃশ্বাস আসে| সেই রকমই ঈশ্বর কি করবেন আমাদের জানা নেই| তিনি সব কিছু নিয়ন্ত্রণ করেন| 
তাই, সকাল থেকেই রোপণ করতে শুরু কর ও সন্ধ্যের সময় অন্য কাজ করো| কেন? কারণ তুমি জান না কিসে তুমি ধনী হবে| অথবা উভয়ই সমান ভাবে ভালো| 
আলো সুন্দর| সূর্যের আলো দেখাও ভাল| 
তোমার জীবনের প্রতিটি দিন উপভোগ করো| কিন্তু যখন কঠিন সময় আসবে তখন ভালো সময়ের কথা স্মরণে রেখো| কারণ নানা অনর্থক ব্যাপার ঘটবে| 
যতক্ষণ তোমার যৌবন আছে ততক্ষণ তা উপভোগ কর| সুখে থাকো, তোমার প্রাণ যা চায় তাই কর| কিন্তু মনে রেখো ঈশ্বর তোমার সব কাজের বিচার করবেন| 
ক্রোধ দ্বারা পরিচালিত হয়ো না| তোমার দেহকে কোন মন্দ কাজ করতে দিও না, কারণ যৌবন এবং ইচ্ছা কোন কাজে লাগে না| 
