﻿গীতসংহিতা.
141.
দায়ূদের প্রশংসা গীতের অন্যতম| প্রভু, সাহায্যের জন্য আমি আপনাকে ডাকছি| যখন আমি আপনার কাছে প্রার্থনা করি তখন আমার প্রার্থনা শুনুন| শীঘ্রই আমাকে সাহায্য করুন! 
প্রভু আমার প্রার্থনা গ্রহণ করুন; এটা যেন জ্বলন্ত ধূপের সুগন্ধির মত হয়| এটা যেন সান্ধ্যকালীন উৎসর্গের মত হয়| 
প্রভু, আমি যা বলি সে সম্বন্ধে যেন সাবধান হই; আমি যেন কোন মন্দ কথা না বলি| 
মন্দ কাজ করার আকাঙ্খা আমার মধ্যে থাকতে দেবেন না| মন্দ লোকরা যা করে আনন্দ পায় আমাকে তার সামিল হতে দেবেন না| 
একজন সৎ‌ লোক আমার ভুল সংশোধন করিয়ে দিতে পারে| সেটা তারই দয়া| আপনার অনুগামীরা আমার সমালোচনা করতে পারে| সেটা ওদের পক্ষে ভালো কাজ হবে; তাও আমি মেনে নেবো| কিন্তু মন্দ লোকরা যে সব মন্দ কাজ করে তার বিরুদ্ধে আমি সর্বদাই প্রার্থনা করবো| 
ওদের শাসকদের শাস্তি পেতে দিন| তখন লোকে জানতে পারবে আমি সত্য বলেছিলাম| 
লোকে মাটি খোঁড়ে, জমি চাষ করে এবং সার ছড়িয়ে দেয়| একই রকমভাবে ওদের কবরের চারদিকে আমাদের হাড় ছড়ানো থাকবে| 
হে আমার প্রভু, আমি সাহায্যের জন্য আপনার দিকে চেয়ে থাকি| আমি আপনাকে বিশ্বাস করি| আমাকে মরে যেতে দেবেন না| 
মন্দ লোকরা আমার জন্য ফাঁদ পেতেছে| আমাকে ওদের ফাঁদে পড়তে দেবেন না| ওরা যেন ওদের ফাঁদে আমার ধরতে না পারে| 
দুষ্ট লোকরা নিজেরাই যেন নিজেদের ফাঁদে পড়ে| এবং আমি যেন অনাহত ভাবে চলে যেতে পারি| 
