﻿গীতসংহিতা.
131.
মন্দির পর্যন্ত যাওয়ার একটি গীত| হে প্রভু, আমি অহঙ্কারী নই| আমি কোন গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হবার ভান করি না| এমন কি আমি বিরাট কিছু করবার চেষ্টাও করি না| আমি নিজেকে এমন কোন ব্যাপারে জড়াই না, যা খুব বড় ও আমার অসাধ্য| 
আমি শান্ত, আমার আত্মা শান্ত| মায়ের কোলে পরিতৃপ্ত শিশুর মত আমার আত্মা শান্তিতে মগ্ন| 
ইস্রায়েল (তুমি) প্রভুকে বিশ্বাস কর| তাঁকে এখন বিশ্বাস কর, তাঁকে চিরদিন বিশ্বাস কর! 
