﻿গীতসংহিতা.
130.
মন্দির পর্যন্ত আরোহণের একটি গীত| হে প্রভু, আমি গভীর সংকটের মধ্যে পড়েছি, তাই সাহায্যের জন্য আমি আপনাকে ডাকছি| 
হে আমার প্রভু, আমার কথা শুনুন| সাহায্যের জন্য আমার প্রার্থনা শুনুন| 
হে প্রভু, আপনি যদি লোকদের তাদের পাপ সমূহের জন্য শাস্তি দেন তাহলে কেউই আর জীবিত থাকবে না| 
প্রভু আপনার লোকদের ক্ষমা করে দিন| তাহলে আপনার উপাসনা করার মত লোক থাকবে| 
প্রভু আমায় সাহায্য করবেন আমি এই প্রতীক্ষায় রয়েছি| আমার আত্মা তাঁর জন্য প্রতীক্ষা করে| প্রভু যা বলেন আমি তা বিশ্বাস করি| 
আমি আমার প্রভুর প্রতীক্ষায় রয়েছি, যেমন একজন প্রহরী সকাল হওয়ার প্রতীক্ষায় থাকে| 
হে ইস্রায়েল, প্রভুকে বিশ্বাস কর| প্রকৃত প্রেম একমাত্র প্রভুতেই খুঁজে পাওয়া যায়| প্রভু আমাদের বারে বারে রক্ষা করেন 
এবং প্রভু ইস্রায়েলকে তাদের সব পাপের জন্যই ক্ষমা করবেন| 
