﻿গীতসংহিতা.
129.
মন্দির পর্যন্ত আরোহণের একটি গীত| সারা জীবন ধরে আমার অনেক শত্রু ছিলো| হে ইস্রায়েল, আমাকে ঐ শত্রুদের সম্পর্কে বল| 
সারা জীবন ধরে আমার অনেক শত্রু ছিলো| কিন্তু তারা কখনই জয়ী হয় নি| 
আমার পিঠে গভীর ক্ষত না হওয়া পর্যন্ত তারা আমায় মেরেছিল| আমার দীর্ঘ গভীর ক্ষত হয়েছিল| 
কিন্তু মঙ্গলময় প্রভু দড়ি কেটে দিয়েছিলেন| আমাকে ঐ মন্দ লোকদের হাত থেকে মুক্ত করেছিলেন| 
যারা সিয়োনকে ঘৃণা করতো তারা পরাজিত হয়েছে| যুদ্ধ থামিয়ে দিয়ে ওরা দৌড়ে পালিয়ে গেছে| 
ঐ লোকগুলো ছাদের ওপর জন্মানো ঘাসের মত| সেই ঘাস বেড়ে ওঠার আগেই মারা যায়| 
কজন শ্রমিক সেই ঘাস থেকে এক মুঠো দানাও পায় না| এক গাদা দানার জন্য সেখানে যথেষ্ট ছিল না| 
পাশ দিয়ে যাওয়ার সময় কোনও লোকে বলবে না “প্রভু তোমায় আশীর্বাদ করুন|” ওদের অভিনন্দন জানিয়ে লোকে বলবে না, “প্রভুর নামে আমরা তোমায় আশীর্বাদ করি|” 
