﻿গীতসংহিতা.
125.
মন্দির পর্যন্ত যাওয়ার একটি গীত| যে লোকরা প্রভুতে আস্থা রাখে তারা সিয়োন পর্বতের মত হবে| তারা কখনই কাঁপবে না এবং তারা চিরদিন অব্যাহত থাকবে| 
জেরুশালেমের চারদিকেই পর্বত রয়েছে এবং প্রভু তাঁর লোকদের চারদিকে রয়েছেন| তাঁর লোককে তিনি চিরদিন রক্ষা করবেন| 
দুষ্ট লোকরা ভাল লোকদের দেশকে চিরদিন শাসন করবে না| যদি তাই হত তাহলে সৎ‌ লোকরাও হয়তো মন্দ কাজ করা শুরু করতো| 
হে প্রভু, ভাল ও সৎ‌ লোকদের প্রতি ভালো ব্যবহার করুন| শুদ্ধ হৃদয়ের লোকদের প্রতি সৎ‌ ব্যবহার করুন| 
মন্দ লোকরা মন্দ কাজকর্ম করে| প্রভু ঐসব মন্দ লোককে শাস্তি দেবেন| ইস্রায়েলের শান্তি বজায় থাকুক! 
