﻿গীতসংহিতা.
122.
মন্দির পর্যন্ত যাওয়ার জন্য দায়ূদের কাছ থেকে একটি গীত| আমি প্রচণ্ড খুশী হয়েছিলাম যখন লোকে বলেছিলো, “চল আমরা প্রভুর মন্দিরে যাই|” 
আমরা এখানে জেরুশালেমের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি| 
এটা নতুন জেরুশালেম! একটা সংযুক্ত শহর হিসেবে এই শহর আবার গড়ে উঠেছে| 
এটা সেই শহর যেখানে ঈশ্বরের লোকরা যায়| প্রভুর নামের প্রশংসা করার জন্য ইস্রায়েলের লোকরা সেখানে যায়, ওরা সবাই প্রভুর পরিবারগোষ্ঠীর লোক| 
দায়ূদের পরিবারের রাজগণ তাঁদের বিচারের সিংহাসন ঐখানেই স্থাপন করেছেন| লোকজনের বিচার করার জন্য তাঁরা তাঁদের সিংহাসন ঐখানে স্থাপন করেছেন| 
জেরুশালেমের শান্তির জন্য প্রার্থনা কর: “আমি আশা করি যারা আপনাকে ভালোবাসে তারা ওখানে গিয়ে শান্তি পাবে| 
আমি আশা করি আপনার প্রাচীরের ভিতরে শান্তি থাকবে| আপনার প্রাসাদগুলি নিরাপদ থাকুক|” 
আমার প্রতিবেশী এবং ভাইদের ভালোর জন্য আমি প্রার্থনা করি, সেখানে শান্তি থাকবে| 
আমাদের প্রভুর মন্দিরের কল্যানের জন্য, এই শহরের ভাল কিছু হোক্ এই মানসে আমি প্রার্থনা করি| 
