﻿গীতসংহিতা.
120.
মন্দির পর্যন্ত যাওয়ার জন্য একটি গীত| আমি সমস্যায় পড়েছিলাম| সাহায্যের জন্য আমি প্রভুকে ডেকেছিলাম এবং তিনি আমায় উদ্ধার করেছেন! 
“প্রভু, যারা আমার সম্পর্কে মিথ্যা বলেছে তাদের হাত থেকে আমায় রক্ষা করুন| ওই লোকগুলো যে কথাগুলো বলেছে তা সত্য নয়|” 
মিথ্যাবাদীরা তোমরা কি জানো তোমরা কি পাবে? তোমরা কি জানো তোমরা কি লাভ করবে? 
সৈনিকগণের তীক্ষ্ণ তীরসমুহ এবং জ্বলন্ত কয়লা দিয়ে তোমাদের শাস্তি দেওয়া হবে| 
তোমরা মিথ্যাবাদী, তোমাদের কাছে বাস করা মেশকে বাস করার মতন| এটা যেন কেদরের তাবুঁতে বাস করার সমতুল্য| 
যারা শান্তিকে ঘৃণা করে তেমন লোকদের সঙ্গে আমি দীর্ঘদিন বাস করেছি| 
আমি বলেছি আমি শান্তি চাই, কিন্তু তারা যুদ্ধ চেয়েছে| 
