﻿গীতসংহিতা.
116.
প্রভু যখন আমার প্রার্থনা শোনেন, তখন আমার ভালো লাগে| 
আমি যখন সাহায্যের জন্য ডাকি তখন তিনি আমার কথা শুনলে আমার ভালো লাগে| 
আমি প্রায় মৃত হয়ে গিয়েছিলাম! আমার চার দিকে মৃত্যুর দড়িগুলো জড়ানো ছিল| কবর আমার ওপর ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে| আমি সংকটযুক্ত ও দুঃখিত হলাম| 
তখন আমি প্রভুর নামকে আমন্ত্রণ করলাম| আমি বলেছিলাম: “প্রভু, আমায় রক্ষা করুন!” 
প্রভু মঙ্গলময় এবং করুণাময়| ঈশ্বর দয়াময়| 
প্রভু অসহায় মানুষের যত্ন নেন| আমি সহায়হীন ছিলাম, প্রভু আমায় রক্ষা করেছেন| 
হে আমার আত্মা, তোমার বিশ্রামের স্থানে ফিরে এস! প্রভু তোমার সম্পর্কে যত্ন নেবেন| 
হে ঈশ্বর, আপনি আমার আত্মাকে মৃত্যু থেকে রক্ষা করেছেন এবং আপনি আমার অশ্রু নিবারণ করেছেন| আপনি আমায় পতন থেকে রক্ষা করেছেন| 
জীবিতদের রাজ্যে, আমি প্রভুর সেবা অব্যাহত রাখব| 
যখন আমি বলেছি, “আমি ধ্বংস হয়ে গেছি” তখনও আমি বিশ্বাস করে চলেছি| 
হ্যাঁ, যখন আমি বিমর্ষ ছিলাম, তখন বলেছিলাম, “সব লোকই মিথ্যাবাদী|” 
আমি প্রভুকে কি আর দিতে পারি? আমার যা কিছু আছে সবই প্রভু দিয়েছেন! 
তিনি আমায় রক্ষা করেছেন, তাই আমি তাঁকে পেয় নৈবেদ্য উৎসর্গ করবো| আমি প্রভুর নাম আমন্ত্রণ করবো| 
যা প্রতিশ্রুতি দিয়েছি, প্রভুকে আমি তা দেবো| আমি এখন তাঁর সকল লোকের সামনে যাবো| 
প্রভুর অনুগামীদের একজনের মৃত্যু প্রভুর কাছে খুবই গুরুত্বপূর্ণ| প্রভু, আমি আপনার একজন দাস! 
আমি আপনার দাস, আমি আপনারই এক দাসীর সন্তান| প্রভু, আপনিই আমার প্রথম শিক্ষক ছিলেন! 
আমি আপনাকে ধন্যবাদ উৎসর্গ করবো| আমি প্রভুর নাম স্মরণ করবো| 
যা প্রতিশ্রুতি দিয়েছি প্রভুকে আমি তা দেবো| আমি এখন তাঁর সকল লোকের সামনে যাবো| 
আমি জেরুশালেমের মন্দিরে যাবো| প্রভুর প্রশংসা কর| 
