﻿গীতসংহিতা.
110.
দায়ূদের প্রশংসা গীতগুলির অন্যতম| প্রভু আমার মনিবকে বলেছেন, “যতক্ষণ পর্যন্ত আমি তোমার শত্রুকে তোমার অধীনে না এনে দিই ততক্ষণ আমার ডান দিকে বস|” 
প্রভু তোমার রাজ্য বাড়াতে সাহায্য করবেন, তোমার রাজ্য সিয়োনে শুরু হবে যতদিন পর্যন্ত তুমি তোমার শত্রুদের তাদের নিজেদের রাজ্যে শাসন করবে, ততদিন তা বাড়তে থাকবে| 
যখন আপনি আপনার সৈন্যদের একত্রিত করবেন, তখন আপনার লোকরা স্বেচ্ছায় আপনার সঙ্গে যোগ দেবে| ওরা ওদের বিশেষ পোশাক পরে অতি প্রত্যুষে মিলিত হবে| জমিতে পড়া শিশির কণার মত ওই তরুণরা আপনার চারদিকে থাকবে| 
প্রভু একটা প্রতিশ্রুতি দিয়েছেন এবং তিনি তাঁর মত পরিবর্তন করবেন না| “তুমি চিরদিনের জন্য একজন যাজক, একটি বিশিষ্ট রীতির যাজকের মত, যেমন মল্কীষেদক ছিল সেইরকম|” 
আমার প্রভু আপনার ডান দিকে রয়েছে| যখন তিনি ক্রুদ্ধ হন তখন তিনি অন্যান্য রাজাদের পরাজিত করেন| 
ঈশ্বর জাতি সকলের বিচার করবেন| জমিটি মৃতদেহে ঢেকে যাবে এবং ঈশ্বর শক্তিশালী জাতির নেতাদের শাস্তি দেবেন| 
রাস্তার ধারের ঝর্ণা থেকে রাজাকে জল পান করতে হবে| তারপর সে বিজয়ী হয়ে তার মাথা তুলবে! 
