﻿গীতসংহিতা.
81.
সঙ্গীত পরিচালকের প্রতি: গিত্তীত্‌ সহযোগে আসফের একটি গীত| সুখী হও এবং আমাদের শক্তিদাতা ঈশ্বরের কাছে গান গাও| ইস্রায়েলের ঈশ্বরের কাছে আনন্দ ধ্বনি দাও| 
সঙ্গীত শুরু কর| খঞ্জনীগুলি বাজাও| সুশ্রাব্য বীণা এবং অন্যান্য তন্ত্রবাদ্য বাজাও| 
অমাবস্যার সময় মেষের শিঙা বাজিও| পূর্ণিমার দিনে যখন আমাদের ছুটির উৎসব হয় তখন শিঙা বাজিও| 
ইস্রায়েলের লোকের জন্য এটাই বিধি| ঈশ্বর যাকোবকে সেই আজ্ঞা দিয়েছিলেন| 
ঈশ্বর যখন যোষেফকে মিশর থেকে সরিয়ে নিয়ে গিয়েছিলেন, সেই সময় তিনি তাঁর সঙ্গে এই চুক্তি করেছিলেন| মিশরে আমরা একটা ভাষা শুনেছিলাম, যেটা আমরা বুঝতে পারি নি| 
ঈশ্বর বলেন, “তোমার কাঁধ থেকে ভারী বোঝা আমি নিয়েছিলাম এবং তোমার হাতের ভারী ঝাঁকাগুলিও আমি বিলি করেছিলাম| 
তোমরা সমস্যার মধ্যে ছিলে| তোমরা সাহায্য চেয়েছিলে| আমি তোমাদের মুক্ত করে দিলাম| ঝড়ের মেঘের মধ্যে আমি লুকিয়েছিলাম এবং আমি তোমাদের উত্তর দিয়েছিলাম| মরীবার জলের ধারে আমি তোমাদের পরীক্ষা করেছিলাম|” 
“হে আমার লোকজন, আমার কথা শোন| তোমাদের আমি আমার চুক্তি দেব, হে ইস্রায়েল, আমার কথা শোন! 
বিদেশীরা যে সব মূর্ত্তি পূজা করে, তোমরা তাদের উপাসনা কর না| 
আমিই প্রভু, তোমাদের ঈশ্বর, যে তোমাদের মিশর থেকে বের করে এনেছিলাম| হে ইস্রায়েল, তোমার মুখ খোল, আমি তোমাকে আহার দেবো| 
“কিন্তু আমার লোকরা আমার দিকে মনোযোগ দেয় নি| ইস্রায়েল আমায় মানে নি| 
তাই ওরা যা করতে চেয়েছিলো, আমি ওদের তাই করতে দিয়েছি| ইস্রায়েলীয়রা যা করতে চেয়েছিলো, তাই করেছে| 
যদি আমার লোকরা আমার কথা শুনতো এবং আমি যে ভাবে চাই সেভাবে বাঁচতো, 
তাহলে আমি ওদের শত্রুদের পরাজিত করতাম| যারা ইস্রায়েলে সংকটসমূহ নিয়ে আসবে তাদের আমি শাস্তি দেব| 
প্রভুর শত্রুরা ভয়ে কেঁপে যেতো| চিরদিনের জন্য ওরা শাস্তি পেতো| 
ঈশ্বর তাঁর লোকদের সবার সেরা গম দিতেন| যতক্ষণ না তারা পরিতৃপ্ত হয়, ততক্ষণ তাঁর লোকদের ঈশ্বর মধু দেবেন|” 
