﻿গীতসংহিতা.
67.
সঙ্গীত পরিচালকের প্রতি: বাদ্যযন্ত্রসহ একটি প্রশংসা গীত| হে ঈশ্বর, আমাদের কৃপা করুন এবং আশীর্বাদ করুন| অনুগ্রহ করে আমাদের গ্রহণ করুন! 
হে ঈশ্বর, পৃথিবীর সমস্ত লোক যেন আপনার সম্পর্কে জানতে পারে| প্রত্যেকটা জাতি যেন দেখতে পায় কেমন করে আপনি মানুষকে বাঁচান| 
হে ঈশ্বর, লোকরা যেন আপনার প্রশংসা করে! যেন সমস্ত লোক আপনার প্রশংসা করে| 
সমস্ত জাতি আহ্লাদিত হয়ে আনন্দ উপভোগ করুন! কেন? কারণ আপনি ন্যায়সঙ্গতভাবে লোকের বিচার করেন| এবং আপনি প্রত্যেকটি জাতিকে শাসন করেন| 
হে ঈশ্বর, লোকরা যেন আপনার প্রশংসা করে! সকল লোক যেন আপনার প্রশংসা করে| 
হে ঈশ্বর, আমাদের ঈশ্বর, আমাদের আশীর্বাদ করুন| আমাদের জমি যেন আমাদের ভাল আবাদ দেয়| 
ঈশ্বর যেন আমাদের আশীর্বাদ করেন| পৃথিবীর সমস্ত লোক যেন ঈশ্বরকে ভয় ও শ্রদ্ধা করে| 
