﻿গীতসংহিতা.
39.
পরিচালকের প্রতি: যিদূথূনের প্রতি দায়ূদের একটি গীত| আমি বলেছিলাম, “আমি যা বলবো সে সম্পর্কে সতর্ক থাকবো| আমার জিভকে আমাকে কোন পাপ করতে দেবো না| vযখন আমি দুষ্ট লোকদের মধ্যে থাকবো তখন আমি চুপ করে থাকবো|” 
তাই আমি কিছু বলি নি| এমন কি আমি কোন ভালো কথাও বলি নি! কিন্তু আমি আরো বেশী যন্ত্রণা বোধ করছি| 
আমি প্রচণ্ড ক্রুদ্ধ ছিলাম| এ বিষয়ে আমি যত ভেবেছি, ততই ক্রুদ্ধ হয়েছি| তাই আমি কিছু বলি নি| 
হে প্রভু, আমায় বলে দিন, এখন আমার কী হবে? বলুন, আর কতদিন আমি বাঁচবো? আমাকে জানতে দিন আসলে আমার জীবন কত ছোট| 
হে প্রভু আপনি আমায় একটি স্বল্প আয়ু দান করেছেন| আপনার তুলনায় আমার জীবন কিছুই নয়| প্রত্যেকটি মানুষের জীবন মেঘের মতই যা তাড়াতাড়ি মিলিয়ে যায়| কোন মানুষই চিরদিন বাঁচবে না| 
আমাদের জীবন দর্পণের প্রতিবিম্বের মত, আমাদের সমস্যারও প্রকৃত কোন মূল্য নেই| আমাদের মৃত্যুর পর কারা এই সব ভোগ করবে তা না জেনেই আমরা সারা জীবন ধরে জিনিসপত্র সংগ্রহ করে চলেছি| 
তাই প্রভু, আমি আর কী আশা রাখবো? আপনিই আমার আশা! 
প্রভু আমি যে সব মন্দ কাজ করেছি, তা থেকে আমাকে বাঁচান| আমাকে যেন একজন দুষ্ট মূর্খের লজ্জ্বার সম্মুখীন হতে না হয়| 
আমি আমার মুখ খুলবো না| আমি কোন কিছুই বলবো না| প্রভু যা করণীয়, আপনি তাই করেছেন| 
কিন্তু হে ঈশ্বর, আমাকে আর শাস্তি দেবেন না| আপনি যদি না থামেন আপনার হাতে আমি শেষ হয়ে যাবো! 
হে প্রভু, বাঁচার প্রকৃত পথ সম্পর্কে শিক্ষা দেবার জন্য, যারা ভুল কাজ করে, তাদের আপনি শাস্তি দেন| মথ যেমন কাপড় কেটে নষ্ট করে, তেমন করে মানুষ যা ভালোবাসে, তা আপনি বিনষ্ট করে দেন| হ্যাঁ, আমাদের জীবন ক্ষুদ্র মেঘের মত, যা তাড়াতাড়ি মিলিযে যায়| 
প্রভু, আমার প্রার্থনা শুনুন! চিৎকার করে আমি যে প্রার্থনা করি তা শুনুন| আমার চোখের জলের দিকে তাকান| আমি একজন পথিক মাত্র যে এই জীবন আপনার সঙ্গে ভোগ করছি| আমার পূর্বপুরুষদের মত আমি ক্ষণিকের জন্য এখানে থাকবো| 
মৃত্যুর পূর্বে, আমার চলে যাওয়ার আগে, আমাকে একা থাকতে দিন, আমাকে সুখী হতে দিন| 
