﻿গীতসংহিতা.
14.
পরিচালকের প্রতি: দায়ূদের একটি গীত| একজন দুষ্ট নির্বোধ লোক মনে মনে বলে, “ঈশ্বর নেই|” এইসব লোকরা ভয়ঙ্কর ও দুষ্ট কাজকর্ম করে| তাদের মধ্যে একজনও নেই যে ভালো কাজ করে| 
ওদের মধ্যে ঈশ্বরের সাহায্য কামনা করে এমন দেখবার জন্য প্রভু স্বর্গ থেকে লোকদের প্রতি লক্ষ্য রেখেছিলেন| (জ্ঞানী লোকরা সাহায্যের জন্য ঈশ্বরমুখী হয়|) 
কিন্তু প্রত্যেকটি লোকই ঈশ্বরের থেকে বিমুখ হয়ে গেছে| সব লোকই, মন্দ লোকে পরিণত হয়েছে| এমনকি একটা লোকও ভালো কাজ করে নি! 
মন্দ লোকরা আমার লোকদের বিনষ্ট করেছে| ওই সব মন্দ লোকরা ঈশ্বরকে চেনে না| মন্দ লোকদের জন্য গলাধঃকরণ করার মত প্রচুর খাদ্য রয়েছে| এমনকি তারা প্রভুর উপাসনা পর্যন্ত করে না| 
ঐসব মন্দ লোক, একজন দরিদ্র মানুষের কাছ থেকে উপদেশ শুনতে চায় না| কেন? কারণ ওই দরিদ্র লোকটি ঈশ্বরের ওপর নির্ভর করে| 
কিন্তু ঈশ্বর তাঁর সৎ‌ লোকদের সঙ্গে থাকেন| সুতরাং মন্দ লোকদের ভয়ের অনেক কারণ আছে| 
সিয়োন পর্বত থেকে কে ইস্রায়েলকে রক্ষা করে? তিনি স্বয়ং প্রভু যিনি ইস্রায়েলকে রক্ষা করেন! প্রভু যখন আবার তাঁর লোকদের তাদের দেশ থেকে সমৃদ্ধশালী করেন, তখন যাকোবের পরিবার আনন্দ করুক| ইস্রায়েলের লোকেরা সুখী হোক্| 
