﻿ইষ্রা.
2.
বাবিলের রাজা নবূখদনিৎ‌সর যাদের বন্দী করেছিলেন, তারা জেরুশালেম এবং যিহূদায় যে যার নিজের নগরে ফিরে গেল| 
এরা সকলে সরুব্বাবিল, যেশূয়, নহিমিয়, সরায়, রিয়েলায়, মর্দখয়, বিলশন, মিস্পর, বিগরয়, রহূম ও বানাদের সঙ্গে প্রত্যাবর্তন করল| যারা ইস্রায়েলে ফিরেছিল তাদের তালিকাটি নিম্নরূপ: 
পরোশের উত্তরপুরুষ 2172 
শফটিয়ের উত্তরপুরুষ 372 
আরহের উত্তরপুরুষ 775 
যেশূয় এবং যোয়াব পরিবারের পহৎ-মোয়াবের উত্তরপুরুষ 2812 
এলমের উত্তরপুরুষ 1254 
সত্তূর উত্তরপুরুষ 945 
সক্কয়ের উত্তরপুরুষ 760 
বানির উত্তরপুরুষ 642 
বেবয়ের উত্তরপুরুষ 623 
অসগদের উত্তরপুরুষ 1222 
অদোনীকামের উত্তরপুরুষ 666 
বিগবয়ের উত্তরপুরুষ 2056 
আদীনের উত্তরপুরুষ 454 
যিহিষ্কিয়ের বংশজাত আটেরের উত্তরপুরুষ 98 
বেৎসয়ের উত্তরপুরুষ 323 
যোরাহের উত্তরপুরুষ 112 
হশুমের উত্তরপুরুষ 223 
গিব্বরের উত্তরপুরুষ 95 
বৈৎ‌লেহেম শহরের 123 
নটোফা শহরের 56 
অনাথোত শহরের 128 
অস্মাবত শহরের 42 
কিরিয়ৎ‌-আরীম, কফীরা ও বেরোত শহরের 743 
রামা ও গেবা শহরের 621 
মিকমস শহরের 122 
বৈথেল ও অয় শহরের 223 
নবো শহরের 52 
মগবীশ শহরের 156 
এলম নামে একটি শহরের 1254 
হারীম শহরের 320 
লোদ, হাদীদ ও ওনো শহরের 725 
যিরিহো শহরের 345 
সনায়া শহরের 3630 
যাজকদের মধ্যে ছিলেন: যেশূয় পরিবারের যিদয়িয়ের উত্তরপুরুষ 973 
ইম্মেরের উত্তরপুরুষ 1052 
পশহূরের উত্তরপুরুষ 1247 
হারীমের উত্তরপুরুষ 1017 
লেবীয় পরিবারগোষ্ঠীর লোকদের মধ্যে যারা ছিল তারা হল: হোদবিয়ের পরিবারের মাধ্যমে যেশূয় ও কদমীয়েলের উত্তরপুরুষ 74 
আসফের গায়কবর্গের মধ্যে 128 
মন্দিরের দ্বারপালের উত্তরপুরুষের মধ্যে শল্লূম, আটের, টলমোন, অক্কূব, হটীটা এবং শোবয়ের উত্তরপুরুষের 139 
মন্দিরের সেবা-দাসদের উত্তরপুরুষের মধ্যে ছিলেন: সীহ, হসূফা ও টব্বায়োতের উত্তরপুরুষরা, 
কেরোস, সীয় ও পাদোনের সন্তানরা, 
লবানা, হগাব ও অক্কূবের সন্তানরা, 
হাগব, শল্ময় ও হাননের সন্তানরা, 
গিদ্দেল, গহর ও রায়ার সন্তানরা, 
রৎসীন, নকোদর ও গসমের সন্তানরা, 
উষ, পাসেহ ও বেষয়ের সন্তানরা, 
অস্না, মিয়ূনীম ও নফূষীমের সন্তানরা, 
বক্বূক, হকূফার ও হর্হূরের সন্তানরা, 
বসলূত, মহীদা ও হর্শার সন্তানরা, 
বর্কোস, সীষরা ও তেমহের সন্তানরা, 
নৎ‌সীহ ও হটীফার সন্তানরা| 
শলোমনের ভৃত্যদের উত্তরপুরুষরা ছিল: সোটয়, হসসোফেরত ও পরূদা| 
যালা, দর্কোন ও গিদ্দেল, 
শফটিয়, হটীল, পোখেরৎ‌-হৎসবায়ীমের এবং আমীর সন্তানগণ| 
মন্দিরের সেবা-দাসরা এবং শলোমনের ভৃত্যদের উত্তরপুরুষরা 392 
তেল্-মেলহ, তেল হর্শা, করূব, অদ্দন ও ইম্মের নগর থেকে জেরুশালেমে এসেছিল নিম্নলিখিত ব্যক্তিরা, কিন্তু তারা ইস্রায়েলের পরিবারবর্গের পরিবার ছিল কিনা তা প্রমাণ করতে পারল না| 
দলায়, টোবিয় ও নকোদের উত্তরপুরুষ 652 
হবায়, হক্কোস ও বর্সিল্লয় যাজক পরিবারের উত্তরপুরুষ| (যদি কোন পুরুষ গিলিয়দের বর্সিল্লয় কন্যাকে বিয়ে করত, তাহলে সেই পুরুষটিকে বলা হত বর্সিল্লয়ের উত্তরপুরুষ|) 
এরা সকলেই তাদের পরিবারের ইতিহাস স্থাপন করবার চেষ্টা করল| যেহেতু যাজক তালিকায় এদের পূর্বপুরুষদের নামোল্লেখ ছিল না, সেহেতু তাদের পূর্বপুরুষরা সত্যিই যাজক ছিলেন কিনা তা তারা প্রমাণ করতে পারল না| তাই তারাও যাজক হিসেবে কাজ করবার অনুমতি পেল না| 
রাজ্যপাল তাদের আদেশ দিলেন, যতক্ষণ পর্যন্ত না একজন যাজক ঊরীম এবং তুম্মীম দ্বারা ঈশ্বরের সিদ্ধান্ত না জানাতে পারে ততক্ষণ তারা যেন পবিত্র খাদ্য গ্রহণ না করে| 
যারা ফিরে এল তাদের মধ্যে 42,360 জন ব্যক্তি ছিল| এছাড়াও তাদের সঙ্গে ছিল 7337 জন পুরুষ ও নারী ভৃত্য, 200 জন গায়ক ও গায়িকা| 
তাদের 736টি ঘোড়া, 245টি খচ্চর, 435টি উট ও 6720টি গাধা ছিল| 
তারা যখন জেরুশালেমে প্রভুর মন্দিরে এসে পৌঁছল তখন পরিবারের কর্তারা, প্রভুর মন্দির নির্মাণের জন্য উপহারগুলি দান করলেন| 
এই উপহারের মধ্যে ছিল 1100 পাউণ্ড সোনা, 3 টন রূপো ও যাজকদের পরিবারের জন্য 100টি অঙ্গরক্ষক বস্ত্র| আগে যেখানে প্রভুর মন্দিরটি ছিল সেইখানেই তারা মন্দিরটি নির্মাণ করবে| 
এই কাজের জন্য যাজকগণ, লেবীয় ও অন্যান্য ব্যক্তিরা জেরুশালেমের কাছাকাছি অঞ্চলে বসতি স্থাপন করল| এই দলের মধ্যে মন্দিরের দ্বাররক্ষী, গায়কবর্গ, ও সেবাদাসরা ছিল| ইস্রায়েলের অন্যান্য ব্যক্তিরা তাদের নিজ নিজ শহরে বাসা বাঁধলো| 
