﻿1 বংশাবলি.
8.
বিন্যামীনের প্রথম পুত্র বেলা, দ্বিতীয় পুত্র অস্বেল, তৃতীয় পুত্র অহর্হ, চতুর্থ পুত্র নোহা আর পঞ্চম পুত্র রাফা| 
বেলার পুত্রদের নাম: অদ্দর, গেরা, অবীহূদ, অবীশূয়, নামান, আহোহ, গেরা, শফূফন আর হূরম| 
নামান, অহিয় আর গেরা ছিলেন এহুদের উত্তরপুরুষ| এঁরা সকলেই গেবায় নিজেদের পরিবারের নেতা ছিলেন| উষঃ ও অহীহূদের পিতা গেরা এঁদের বাড়ি ছেড়ে মানহতে উঠে যেতে বাধ্য করেছিলেন| 
শহরযিম মোয়াব অঞ্চলে তাঁর স্ত্রী হূশীম ও বারাক উভয়কেই বিদায় দিয়ে আর একটি বিবাহ করেন এবং সেই বিবাহের ফলস্বরূপ কয়েকটি সন্তান হয়| 
স্ত্রী হোদশের মাধ্যমে যোবব, সিবিয়, মেশা, মল্কম, যিয়ূশ, শখিয় আর মির্ম নামে তাঁর সাত পুত্র হয়| এঁরাও সকলে নিজেদের পরিবারের নেতা ছিলেন| 
শহরয়িম আর তাঁর স্ত্রী হূশীমেরও অহীটূব আর ইল্পাল নামে দুই পুত্র ছিল| 
ইল্পালের পুত্রদের নাম ছিল এবর, মিশিয়ম, শেমদ, বরীয় আর শেমা| শেমদ, ওনো এবং লোদের শহরগুলি ও তার পার্শ্ববর্তী নগরগুলি গড়ে তুলেছিলেন| বরীয় আর শেমা অয়ালোনে বসবাসকারী পরিবারগুলোর নেতা ছিলেন এবং গাতে যাঁরা বাস করতেন তাঁদের তাঁরা উঠে যেতে বাধ্য করেছিলেন| 
বরীয়র পুত্রদের নাম ছিল শাশক, যিরেমোৎ, 
সবদিয়, অরাদ, এদর, 
মীখায়েল, যিশ্পা আর যোহ| 
ইল্পালের পুত্রদের নাম সবদিয়, মশুল্লম, হিষ্কি, হেবর, 
যিশামরয়, যিষ্লিয় আর যোবব| 
শিমিয়ির পুত্রদের নাম ছিল যাকীম, সিখ্রি, সব্দি, 
ইলীয়ৈনয়, সিল্লথয়, ইলীয়েল, 
অদায়া, বরায়া আর শিম্রত্‌| 
শাশকের পুত্রদের নাম ছিল: যিশ্পন, এবর, ইলীয়েল, 
অব্দোন, সিখ্রি, হানন, 
হনানিয়, এলম, অন্তোথিয়, 
যিফদিয় আর পনূয়েল| 
যিরোহমের পুত্রদের নাম শিম্শরয়, শহরিয়, অথলিয়, 
যারিশিয়, এলিয় আর সিখ্রি| 
এঁরা সকলেই জেরুশালেমে বাস করতেন এবং নিজেদের পরিবারের নেতা ছিলেন| একথা এঁদের পারিবারিক ইতিহাসে লেখা আছে| 
যিয়ীয়েল ছিলেন গিবিয়োনের পিতা| তিনি গিবিয়োনে থাকতেন| তাঁর স্ত্রীর নাম ছিল মাখা| 
যিয়ীয়েলের পুত্রদের নাম হল জ্যেষ্ঠ অব্দোন এবং তারপর যথাক্রমে সূর, কীশ, বাল, নের, নাদব, 
গদোর, অহিয়ো, সখর আর মিক্লোত| 
মিক্লোতের পুত্রের নাম শিমিয়| এঁরা সকলে জেরুশালেমে তাঁদের আত্মীয়-স্বজনদের কাছাকাছি বাস করতেন| 
নেরের পুত্রের নাম ছিল কীশ| কীশের পুত্র ছিল শৌল আর শৌলের পুত্রদের নাম ছিল: যোনাথন, মল্কীশূয়, অবীনাদব ও ইশ্বাল| 
যোনাথনের পুত্রের নাম: মরীব্-বাল আর মরীব্-বালের পুত্রের নাম ছিল মীখা| 
মীখার পুত্রদের নাম ছিল: পিথোন, মেলক, তরেয আর আহস| 
আহসের পুত্রের নাম যিহোয়াদা, যিহোয়াদার পুত্রদের নাম আলেমৎ‌, অস্মাবৎ আর সিম্রি| সিম্রির পুত্রের নাম মোৎসা, 
মোৎসার পুত্রের নাম ছিল বিনিয়া, বিনিয়ার পুত্রের নাম রফায়, রফায়ের পুত্র ছিল ইলীয়াসা আর ইলীয়াসার পুত্র ছিল আৎসেল| 
আৎসেলের ছয় পুত্রের নাম: অস্রীকাম, বোখরূ, ইশ্মায়েল, শিয়রিয়, ওবদিয় আর হানান| 
আৎসেলের ভাই এশকের পুত্রদের নাম ছিল: জ্যেষ্ঠ ঊলম, দ্বিতীয় যিয়ূশ আর তৃতীয় পুত্র এলীফেলট| 
ঊলমের পুত্ররা সকলেই ছিল বীর সৈনিক, তীর ধনুক চালাতে পারদর্শী| এদের সকলেরই অনেক অনেক পুত্র ও পৌত্র ছিল| সব মিলিয়ে মোট 150 জন পুত্র ও পৌত্র ছিল| এঁরা সকলেই বিন্যামীনের উত্তরপুরুষ| 
