﻿1 বংশাবলি.
7.
ইষাখরের চার পুত্রের নাম ছিল তোলয়়, পূয়, যাশূব আর শিম্রোণ| 
তোলয়়ের পুত্ররা সকলেই তাদের পরিবারের নেতা ছিলেন| এদের নাম: উষি, রফায়, যিরীয়েল, যহময়, যিব্সম আর শমূয়েল| এঁরা এবং এঁদের উত্তরপুরুষদের সকলেই ছিলেন বীর সৈনিক| দায়ুদের রাজত্বের সময় এদের পরিবারে 22,600 সৈনিক ছিল| 
উষির পুত্রের নাম ছিল যিষ্রাহিয়| যিষ্রাহিয়ের পুত্ররা ছিল: মীখায়েল, ওবদিয়, যোয়েল ও যিশিয়| এঁরা পাঁচজনই ছিলেন তাঁদের পরিবারের নেতা| 
তাঁদের বংশতালিকা থেকে জানতে পারা যায়, এই পরিবারে 36,000 সৈনিক ছিলেন| বহু বিবাহের কারণে এদের পরিবারের সদস্য সংখ্যা যথেষ্ট বেশি ছিল| 
পারিবারিক ইতিহাস অনুযায়ী ইষাখরের পরিবারগোষ্ঠীতে সব মিলিয়ে 87,000 বীর সৈনিক জন্মেছিলেন| 
বেলা, বেখর ও যিদীয়েল নামে বিন্যামীনের তিন পুত্র ছিল| 
ইষ্বোণ, উষি, উষীয়েল, যিরেমোৎ আর ঈরী নামে বেলার পাঁচ পুত্র ছিল| এদের পারিবারিক ইতিহাস অনুযায়ী এই পরিবারের মোট 22,034 জন সৈনিক ছিলেন| 
বেখরের পুত্রেরা ছিল সমীরাঃ যোয়াশ, ইলীয়েষর, ইলিয়ো-ঐনয়, অম্রি, যিরেমোৎ, অবিয়, অনাথোত্‌ আর আলেমৎ‌| তারা সকলেই বেখরের সন্তান| 
20,200 জন বীর সৈনিক যাঁরা তাঁদের পরিবারের নেতা ছিলেন, তাঁদের নাম পারিবারিক ইতিহাসে তাঁদের পরিবারগোষ্ঠী অনুসারে নথিবদ্ধ আছে| 
যিদীয়েলের পুত্রের নাম বিল্হন| বিল্হনের পুত্রদের নাম ছিল: যিয়ূশ, বিন্যামীন, এহূদ, কনানা, সেথন, তর্শীশ আর অহীশহর| 
যিদীয়েলের পুত্ররা সকলেই তাদের পরিবারের নেতা ছিলেন এবং এই বংশে মোট সৈনিকের সংখ্যা ছিল 17,200 জন| 
শুপপীম আর হুপপীম দুজনেই ছিলেন ঈরের উত্তরপুরুষ| অহেরের পুত্রের নাম ছিল হূশীম| 
নপ্তালির পুত্রদের নাম ছিল যহসিয়েল, গূনি, যেৎ‌সর আর শল্লূম| আর এরা সকলেই বিল্হারের উত্তরপুরুষ ছিলেন| 
মনঃশির পরিবারের বিবরণ নিম্নরূপ: মনঃশির অরামীয়া উপপত্নীর অস্রীয়েল নামে এক পুত্র ছিল| তাঁর গর্ভে গিলিয়দের পিতা মাখীরেরও জন্ম হয়| 
মাখীর হুপপীম আর শুপপীমের পরিবারের একজনকে বিয়ে করেছিলেন| মাখীরের বোনের নাম দেওয়া হয়েছিল মাখা| দ্বিতীয় পুত্রের নাম সলফাদ| তার শুধু কয়েকটি কন্যা সন্তান ছিল| 
মাখীরের স্ত্রী মাখা একটি পুত্রের জন্ম দিয়েছিলেন এবং তার নাম রেখেছিলেন পেরশ| পেরশের ভাইয়ের নাম ছিল শেরশ| শেরশের পুত্রদের নাম ছিল ঊলম ও রেকম| 
ঊলমের পুত্রের নাম বদান| গিলিয়দের উত্তরপুরুষ নিম্নরূপ: গিলিয়দ ছিলেন মাখীরের পুত্র, মাখীর মনঃশির পুত্র| 
মাখীরের বোন হম্মোলেকতের পুত্র ছিল ঈশ্হোদ, অবীয়েষর আর মহলা| 
শমীদার পুত্রদের নাম ছিল অহিয়ন, শেখম, লিক্হি ও অনীয়াম| 
ইফ্রয়িমের উত্তরপুরুষ নিম্নরূপ: ইফ্রয়িমের পুত্রের নাম ছিল শূথেলহ, শূথেলহের পুত্র বেরদ, বেরদের পুত্র তহৎ, 
তহতের পুত্র ইলিয়াদা, ইলিয়াদার পুত্র তহৎ, তহতের পুত্র সাবদ আর সাবদের পুত্রের নাম ছিল শূথেলহ| গাত শহরের কিছু বাসিন্দা এৎ‌সর ও ইলিযদকে হত্যা করে কারণ তাঁরা দুজন এই শহর থেকে গবাদি পশু আর মেষ চুরি করার চেষ্টা করেছিলেন| 
এদের দুজনের পিতা ইফ্রয়িম পুত্রদের মৃত্যুশোকে অনেকদিন কান্নাকাটি করেছিলেন| তারপর তাঁর পরিবারের লোকরা এসে তাঁকে সান্ত্বনা দিলে 
তিনি তাঁর স্ত্রীর সঙ্গে আবার মিলিত হলেন এবং তাঁর স্ত্রীর গর্ভে একটি পুত্র জন্মালে ইফ্রয়িম সেই পুত্রের নাম দিলেন বরীয়,কারণ এই পরিবারে একটি দুর্ঘটনা ঘটে গিয়েছিল| 
ইফ্রয়িমের কন্যার নাম ছিল শীরা| তিনি উর্দ্ধ ও নিম্ন বৈৎ‌-হোরোণ এবং উষেণ শীরা পত্তন করেছিলেন| 
ইফ্রয়িমের আরেক পুত্রের নাম ছিল রেফহ| রেফহের পুত্রের নাম রেশফ, রেশফের পুত্রের নাম তেলহ, তেলহের পুত্রের নাম তহন, 
তহনের পুত্রের নাম লাদন, লাদনের পুত্রের নাম অম্মীহূদ, অম্মীহূদের পুত্রের নাম ইলীশামা, 
ইলীশামার পুত্রের নাম নূন আর নূনের পুত্রের নাম ছিল যিহোশূয| 
ইফ্রয়িমের উত্তরপুরুষরা বৈথেল ও তার আশেপাশের গ্রামগুলোয়, পূর্বদিকে নারণ, পশ্চিমে গেষর ও তার চারপাশের শহরে, শিখিম এবং এর আশেপাশের গ্রামগুলিতে আয়া এবং এর গ্রামগুলির অঞ্চলে পর্যন্ত বাস করত| 
মনঃশিদের জমির সীমান্ত বরাবর ছিল বৈৎ‌শান, তানক, মগিদ্দো, দোর এবং তাদের গ্রামগুলি| ইস্রায়েলের পুত্র যোষেফের উত্তরপুরুষরা এই সমস্ত শহরে থাকতেন| 
আশেরের পুত্রদের নাম ছিল যিম্ন যিশ্বাঃ, যিশ্বী আর বরীয়| এদের বোনের নাম সেরহ| 
বরীয়র পুত্রদের নাম হেবর আর মল্কীয়েল| মল্কীয়েলের পুত্রের নাম বির্ষোত| 
হেবরের পুত্রদের নাম যফ্লেট, শোমের আর হোথম| এঁদের বোনের নাম শূয়া| 
যফ্লেটের পুত্রদের নাম ছিল: পাসক, বিম্হল আর অশ্বৎ| 
শেমরের পুত্রদের নাম ছিল: অহি, রোগহ, যিহুব্ব আর অরাম| 
শেমরের ভাই হেলমের পুত্রদের নাম ছিল: শোফহ, যিম্ন শেলশ আর আমল| 
সোফহর পুত্রদের নাম: সূহ, হর্ণেফর, শূয়াল, বেরী, যিম্র, 
বেৎ‌সর, হোদ, শম্ম, শিল্শ, যিত্রণ আর বেরা| 
যেথরের পুত্রদের নাম: যিফুন্নি, পিস্প আর অরা| 
উল্লের পুত্রদের নাম: আরহ, হন্নীয়েল আর রিৎসিয়| 
আশেরের এই সমস্ত উত্তরপুরুষরা ছিলেন বীর যোদ্ধা ও তাঁদের পরিবারের নেতা এবং শ্রেষ্ঠ ব্যক্তি| এঁদের পরিবারের মোট যোদ্ধার সংখ্যা ছিল 26,000 জন| 
