﻿আদি.
5.
এই বই হল আদম পরিবারের বিষয় নিয়ে| ঈশ্বর নিজের ছাঁচে মানুষকে সৃষ্টি করেছিলেন| 
ঈশ্বর মানুষকে পুরুষ ও স্ত্রীরূপে সৃষ্টি করেছিলেন| এবং সেই সৃষ্টির দিনে ঈশ্বর আশীর্বাদ করে তাদের নাম দিলেন “আদম|” 
আদমের যখন 130 বছর বয়স তখন তার আর একটি পুত্র হল| পুত্রটিকে দেখতে হুবহু আদমের মতো| আদম তার নাম রাখলেন শেথ| 
শেথের জন্মের পর 800 বছর আদম বেঁচেছিলেন| এই সময়ের মধ্যে আদমের আরও পুত্রকন্যা হল| 
সুতরাং আদম মোট 930 বছর বেঁচেছিলেন| তারপর তাঁর মৃত্যু হল| 
শেথের যখন 105 বছর বয়স তখন তাঁর একটি পুত্র হয়| তার নাম রাখা হয় ইনোশ| 
ইনোশের জন্মের পরে শেথ 807 বছর বেঁচেছিলেন| ইতিমধ্যে শেথের আরও পুত্রকন্যা হয়| 
সুতরাং শেথ বেঁচেছিলেন মোট 912 বছর| তারপর তাঁর মৃত্যু হয়| 
ইনোশের যখন 90 বছর বয়স তখন তাঁর কৈনন নামে একটি পুত্র হয়| 
কৈননের জন্মের পর ইনোশ 815 বছর বেঁচেছিলেন| ইতিমধ্যে তাঁর আরও পুত্রকন্যা হয়| 
সুতরাং ইনোশ মোট 905 বছর বেঁচেছিলেন| তারপর তাঁর মৃত্যু হয়| 
কৈননের 70 বছর বয়সে তাঁর মহললেল নামে একটি পুত্র হয়| 
মহললেলের জন্মের পর কৈনন 840 বছর বেঁচেছিলেন| ইতিমধ্যে কৈননের আরও পুত্রকন্যা হয়| 
সুতরাং কৈনন মোট 910 বছর বেঁচেছিলেন| তারপর তাঁর মৃত্যু হয়| 
মহললেলের যখন 65 বছর তখন তাঁর যেরদ নামে একটি পুত্র হয়| 
যেরদের জন্মের পর মহললেল 830 বছর বেঁচেছিলেন| ইতিমধ্যে তাঁর আরও পুত্রকন্যা হয়| 
সুতরাং মহললেল মোট 895 বছর বেঁচেছিলেন| তারপর তাঁর মৃত্যু হয়| 
যেরদের যখন 162 বছর বয়স তখন তাঁর হনোক নামে একটি পুত্র হয়| 
হনোকের জন্মের পর যেরদ 800 বছর বেঁচেছিলেন| ইতিমধ্যে তাঁর আরও পুত্রকন্যা হয়. 
সুতরাং যেরদ মোট 962 বছর বেঁচেছিলেন| তারপর তাঁর মৃত্যু হয়| 
হনোকের যখন 65 বছর বয়স তখন মথূশেলহ নামে তাঁর একটি পুত্র হয়| 
মথূশেলহর জন্মের পর হনোক আরও 300 বছর ঈশ্বরের সঙ্গে পদচারণা করেন| ইতিমধ্যে তাঁর আরও পুত্রকন্যা হয়| 
সুতরাং হনোক মোট 365 বছর বেঁচেছিলেন| 
একদিন হনোক ঈশ্বরের সঙ্গে পদচারণা করতে করতে অদৃশ্য হয়ে গেলেন| ঈশ্বর তাঁকে নিয়ে নিলেন| 
মথূশেলহর যখন 187 বছর বয়স তখন তাঁর লেমক নামে একটি পুত্র হয়| 
লেমকের জন্মের পর মথূশেলহ 782 বছর বেঁচেছিলেন| ইতিমধ্যে তাঁর আরও পুত্রকন্যা হয়| 
সুতরাং মথূশেলহ মোট 969 বছর বেঁচেছিলেন| তারপর তাঁর মৃত্যু হয়| 
লেমকের যখন 182 বছর বয়স তখন তাঁর একটি পুত্র হল| 
লেমক পুত্রের নাম রাখলেন নোহ| তিনি বললেন, “ঈশ্বর ভূমিকে অভিশাপ দিয়েছেন বলে কৃষকরূপে আমাদের কঠোর পরিশ্রম করতে হয়| কিন্তু নোহ আমাদের বিশ্রাম দেবে|” 
নোহের জন্মের পর লেমক 595 বছর বেঁচেছিলেন| ইতিমধ্যে তাঁর আরও পুত্রকন্যা হয়| 
সুতরাং লেমক মোট 777 বছর বেঁচেছিলেন| তারপর তাঁর মৃত্যু হয়| 
নোহর 500 বছর বয়সে শেম, হাম এবং যেফৎ নামে তিনটি পুত্র হয়| 
